বিয়ে বাড়ির আতশবাজির মহড়া থেকে জতুগৃহ প্লাস্টিকের কারখানা
দি নিউজ লায়ন ; মধ্যরাতে বিয়েবাড়ির বাজি ফাটানোর সময় আগুনের ফুলকি থেকে বিধ্বংসী অগ্নিকান্ডে জতুগৃহে পরিণত হয়ে গেল একটি প্লাস্টিক এর কারখানা ও সংলগ্ন বাড়ি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য লালবাগ মহাকুমার অন্তর্গত স্টিমার ঘাট এলাকায়। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে পরবর্তীতে শেষ পর্যন্ত দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে ।
পুরো ঘটনাই কয়েক লক্ষ টাকার বিপুল ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় সূত্রে জানা যায়,পৌরসভা এলাকার অন্তর্গত পারিজাত নামের একটি অনুষ্ঠান বাড়িতে বিয়ের আসর চলছিল। আর সেখানে আতশবাজির মহড়া শুরু হওয়ায় আচমকা সেইখান থেকে আগুনের একটি ফুলকি গিয়ে পাশের বান্টি ভগতের প্লাস্টিকের কারখানায় গিয়ে ছিটকে পড়ে।
আর তারপরেই ক্রমশ বিধ্বংসী আগুন এসে চলে আসে পুরো কারখানা ও সংলগ্ন বাড়ি। টানা কয়েক ঘণ্টা ধরে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় পুরো কারখানা। স্থানীয় মানুষজন বাড়ি থেকে ছুটে বেরিয়ে কয়েক কিলোমিটার দূরে আশ্রয় নেয়।

Post a Comment